Uncategorized

ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলার সভাপতি নির্বাচিত হলেন ববি শিক্ষার্থী সোহেল রানা

 

ববি প্রতিনিধি

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (Volunteer For Bangladesh-VBD) বরিশাল সিটি কর্পোরেশন বোর্ড, বরিশাল জেলার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহেল রানা।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ একটি জাতীয় যুব স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম, যা তরুণদের নেতৃত্ব বিকাশ, দুর্যোগ মোকাবিলা, জলবায়ু সচেতনতা, রক্তদান, স্বাস্থ্য ও শিক্ষা সচেতনতা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং কমিউনিটি সেবামূলক কার্যক্রমের মাধ্যমে একটি দায়িত্বশীল ও মানবিক সমাজ গঠনে কাজ করে।

গত ২১ জুন ২০২৬ তারিখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর উপজেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। অনলাইনভিত্তিক এ নির্বাচনে সংগঠনের স্বেচ্ছাসেবীরা নিজস্ব ভলান্টিয়ার পোর্টালে লগইন করে ভোট প্রদান করেন। ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, হিউম্যান রিসোর্স সেক্রেটারি, প্রজেক্ট সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারিসহ পাঁচ সদস্যবিশিষ্ট উপজেলা বোর্ড গঠন করা হয়।

নবনির্বাচিত সভাপতি সোহেল রানা দীর্ঘ চার বছর ধরে সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, ভলান্টিয়ারিং শুধু একটি সামাজিক কাজ নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি দায়িত্ববোধ। সমাজের বিভিন্ন সমস্যা সমাধান এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার মাধ্যমে একজন স্বেচ্ছাসেবক নিজের নেতৃত্ব, মানবিকতা ও দক্ষতা বিকাশের সুযোগ পান।

তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও ভলান্টিয়ারিংয়ের সঙ্গে সম্পৃক্ত হওয়া উচিত। এতে নেতৃত্ব, যোগাযোগ ও নেটওয়ার্কিং দক্ষতা বৃদ্ধি পায়। তবে অবশ্যই পড়াশোনাকে প্রাধান্য দিয়ে ভারসাম্য বজায় রেখে এসব কার্যক্রমে অংশগ্রহণ করা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি সোহেল রানা বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন এবং যুব নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

Share

আরও খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রায়হান-আরিফ

কদমতলীতে ঝুঁকিপূর্ণ শিশুদের কারিগরি প্রশিক্ষণ নিয়ে কমিউনিটি সচেতনতামূলক

‎প্রজনন মৌসুমেও সুন্দরবনে মৎস্য নিধনযজ্ঞ: বন বিভাগের অসাধু সিন্ডিকেটে বিপন্ন জীববৈচিত্র্য

এসএসসির উত্তরপত্র মূল্যায়নে শিক্ষার্থীকে দিয়ে খাতা দেখানোর অভিযোগে দেবীদ্বারে শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার, শিক্ষা বোর্ডের দায়ের করা আইনে দেশের প্রথম মামলা

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন মিষ্টি মেয়ে তুলতুল

কিশোরগঞ্জের হাওরে ২৪ ঘন্টার ব্যবধানে ২টি নৌ ডাকাতি

Sponsered content