সারাদেশ

টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে সুন্দরগঞ্জে ব্র্যাক সিডের ব্যতিক্রমী কর্মশালা

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলয়

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর এলাকায় কৃষির আধুনিকায়ন, পরিবেশবান্ধব চাষাবাদ সম্প্রসারণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ব্র্যাক সীড এগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” শীর্ষক এক দিনব্যাপী কৃষক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় স্থানীয় কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রশীদুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার (রংপুর)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে নিরাপদ খাদ্য উৎপাদন, মাটির উর্বরতা রক্ষা এবং কৃষি উৎপাদন ব্যয় কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির বিকল্প নেই। তিনি ধান, আলু, ভুট্টা, বিভিন্ন সবজি ফসলসহ বায়োপেস্টিসাইড ব্যবহারের আধুনিক কলা-কৌশল, রোগবালাই ব্যবস্থাপনা, উন্নত বীজ নির্বাচন, সঠিক পরিচর্যা এবং অধিক ফলন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও উল্লেখ করেন, টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম, কোয়ালিটি অ্যান্ড মনিটরিং অফিসার; সাজ্জাদ ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, সুন্দরগঞ্জ; এবং জান্নাতুন নাঈম সুনান, এএসও গাইবান্ধা-১। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কৃষিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশ রক্ষায় কৃষকদের আরও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম, বর্তমান ওয়ার্ড সদস্য ও ব্র্যাক সিডের ডিলার। সভাপতির বক্তব্যে তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের মাধ্যমে কম খরচে বেশি উৎপাদন নিশ্চিত করা সম্ভব এবং ব্র্যাক সবসময় কৃষকদের পাশে থেকে মানসম্মত বীজ ও কৃষি উপকরণ সরবরাহ করে আসছে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রব, টিএসও, গাইবান্ধা এবং মোমিনুল, ব্র্যান্ড প্রোমোটার। তারা মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে আধুনিক কৃষি সম্প্রসারণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এই কর্মশালায় প্রায় ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালার পুরো সময়জুড়ে কৃষকরা অত্যন্ত মনোযোগ সহকারে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নতমানের সবজি বীজ, বায়োপেস্টিসাইডের কার্যকারিতা এবং নিরাপদ কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা গ্রহণ করেন। অংশগ্রহণকারী কৃষকরা ব্র্যাকের এমন উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ব্র্যাক সীড এগ্রো এন্টারপ্রাইজ এর উন্নতমানের বীজ ও কৃষি উপকরণ ব্যবহারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে সৌজন্য উপহার হিসেবে ব্র্যাক সিডের উন্নতমানের সবজি বীজ এবং বায়োপেস্টিসাইডের বিভিন্ন পণ্য বিতরণ করা হয়। স্থানীয় কৃষকদের মতে, এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ ও কর্মশালা গ্রামীণ কৃষি ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ এবং উৎপাদনশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষি বিশেষজ্ঞদের মতে, পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসারই আগামী দিনের কৃষিকে আরও শক্তিশালী করবে এবং কৃষকের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের এই উদ্যোগকে স্থানীয় কৃষক সমাজ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

Share

আরও খবর

Sponsered content