৪ জুন ২০২৬ , ৯:৩৮:২৯ প্রিন্ট সংস্করণ

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় জোরদার অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বিএমপির ৪টি থানা ও গোয়েন্দা (ডিবি) শাখার পৃথক পৃথক অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ সর্বমোট ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা ৩টি বগি দা এবং ৩টি চাকু উদ্ধার করা হয়েছে।
মাদক ও অস্ত্র আইনের বিভিন্ন মামলায় সর্বমোট ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
বিএমপি মিডিয়া সেল জানিয়েছে, গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশের এই বিশেষ আভিযানিক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।












| নামাজের সময়সূচী | |
|---|---|
| July 21, 2026 | |
| Fajr | 12:00 am |
| Sunrise | 12:00 am |
| Zuhr | 12:00 am |
| Asr | 12:00 am |
| Maghrib | 12:00 am |
| Isha | 12:00 am |
| , | |





