বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: মিঠামইন উপজেলা বিএনপি'র সভাপতি এ,এইচ,এম জাহিদুল আলম জাহাঙ্গীর কে বিগত ১৫ ই জুলাই রাতে নিজ বাড়ির সামনে ভাড়াটে খুনিরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে । এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার ২৫ শে জুলাই বিকাল ৩ টায় মিঠামইন বাজারের বালির মাঠে নাগরিক শোক সভা সহ হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কিশোরগঞ্জ -৪ ( ইটনা, মিঠামইন, অষ্টগ্ৰাম) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান। । সভায় কিশোরগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেয়।
সভায় আলোচনায় অংশ নেয়, মোঃ সাইফুল ইসলাম ( সভাপতি মিঠামইন ইউনিয়ন ছাত্রদল) , তুষার আহমেদ শান্ত ( সদস্য সচিব উপজেলা ছাত্রদল) , কামাল পাশা, ( আহব্বায়ক স্বেচ্ছাসেবক দল মিঠামইন) , ইমরান জেরি নৌওশাদ (আহ্বায়ক উপজেলা যুবদল) , (মোহাম্মদ নৌওশাদ ( সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল) , শরিফুল ইসলাম নিশাদ ( সভাপতি জেলা ছাত্রদল) খসরুজ্জামান শরিফ ( সভাপতি জেলা যুবদল কিশোরগঞ্জ) , ইফতেখার আলম বাবুল ( সভাপতি জেলা জাসাস) , শ্যামল মিল্কি ( কৃষক দল) ,হাজী ইসরাইল মিয়া ( সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি ) , আমিনুল ইসলাম আসফাক ( সভাপতি পৌর বিএনপি কিশোরগঞ্জ) , নাজমুল আলম ( সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি ) , এডভোকেট ফরিদ আহমেদ ( শোকাহত পরিবারের সদস্য) , হাফিজুল্লাহ হীরা ( সহ সভাপতি কেন্দ্রীয় ছাত্রদল) , মোহাম্মদ মাহবুব আলম আক্তার ( মানবাধিকার বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় যুবদল) , মোঃ বাহার মিয়া ( সাবেক ভিপি গুরুদয়াল কলেজ ), মোঃ আব্দুল্লাহ মিয়া ( সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি মিঠামইন) , মোহাম্মদ আফতাব উদ্দিন ভূঁইয়া ( সহ সভাপতি উপজেলা বিএনপি মিঠামইন) , ছিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন ( সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি ইটনা) , এডভোকেট শাহ কামাল ( পিপি জর্জ কোর্ট কিশোরগঞ্জ ) , এডভোকেট আমিনুল ইসলাম রতন ( সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি) , এডভোকেট উম্মে কুলসুম রেখা ( সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি কিশোরগঞ্জ) রুহুল হুসাইন ( সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি কিশোরগঞ্জ) , প্রিন্সিপাল হাবিবুর রহমান ( সাবেক সভাপতি জেলা বিএনপি কিশোরগঞ্জ) , মোহাম্মদ মাজহারুল ইসলাম ( সংসদ সদস্য কিশোরগঞ্জ সদর আসন ) , প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন রুবেল।
বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিটামইন, কিশোরগঞ্জ।
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.