১৬/৭/২০২৬
মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর কে কুপিয়ে হত্যা।
আটকঃ ১
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীর কে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৫) জুলাই রাত সাড়ে ৯ টার দিকে মিঠামইন বাজার থেকে নিজ বাড়ি উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় বাগানবাড়ির সামনে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠামইন বাজার থেকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে জাহাঙ্গীরের উপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের ৩-৪ জন সন্ত্রাসী। তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকে কুপিয়ে আহত করা হয়। ঘটনার সময় তার নিজ বাড়ি বাগানবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১ টায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার আনন্দ বসাক চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন।
মিঠামইন থানার ওসি মনোয়ার মাহমুদ জানান, ঘটনার পর পুলিশ এক জনকে আটক করেছে। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হলো না।
বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিঠামইন, কিশোরগঞ্জ।
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.