বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:- মিঠামইন থানা পুলিশ, নৌ পুলিশ সহ উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তার যৌথ উদ্যোগে হাওরের ধনু ও ঘোড়াউত্রা সহ বিস্তীর্ণ হাওরের বিভিন্ন পয়েন্টে ডাকাতি রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। শনিবার মিঠামইন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ও মিঠামইন থানার নবাগত ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনোয়ার মাহমুদ সহ সঙ্গীয় পুলিশ প্রশাসন হাওরের বিভিন্ন স্পটে মহড়া দেন । এ সময় উপজেলা প্রসাশনের পক্ষ থেকে পুলিশ কে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়।
বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিঠামইন, কিশোরগঞ্জ।
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.