আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির রাজাপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে হারুন খলিফা (৫০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল ৮ জুলাই ২০২৬ ইং বুধবার দুপুর ১:৩০ ঘটিকায় উপজেলার চর পালট গ্রাম সংলগ্ন বিষখালী নদীর তীরের চরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন খলিফা ওই গ্রামের মরহুম আমজেদ খলিফার মেজ ছেলে।
স্থানীয়রা জানান, বিষখালী নদীর চরে নিজের বীজতলায় ধানবীজ বপন করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে!
স্থানীয়রা জানান, বিষখালী নদীর চরে নিজের বীজতলায় ধানবীজ বপন করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.