আঃ হান্নান আল আজাদ, নান্দাইল প্রতিনিধি
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নান্দাইলের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুল রহমান লিটন এবং বিআরডিবির চেয়ারম্যান দুলাল মিয়া। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাইমা সুলতানা, বিআরডিবির সাবেক চেয়ারম্যান এনামুল হক বাবুল, সাংবাদিক এ. হান্নান আল আজাদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, পল্লী উন্নয়ন, কৃষিভিত্তিক অর্থনীতির সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিআরডিবির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.