মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খঞ্জনদিয়ার পৌর সদরে অবস্থিত "ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলে" র ২০২৬ইং শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই-২৬) সকাল ১০ টায় ওয়েস্টার্ন স্কুল কতৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইন্টারন্যাশনা ল স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জনাব মোঃ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক চন্দন কুমার রায়, হাবিবুল করিম রিপন, রুমা খাতুন এবং মোঃ জাহিদুল ইসলাম।
অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব মো. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল।
অনুষ্ঠানে প্রথম সাময়িক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা এবং আধুনিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও সহযোগিতা মূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে সভাপতি সাহেব শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.