মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া :
সারা দেশের ন্যায় বরিশালের বানারীপাড়া উপজেলায়ও ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।২৮ জুন(রবিবার) সকাল ৮.০০টায় জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইনের আওতায় এ ক্যাপসুল এক শিশুকে খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষনা করেন বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কর্মকর্তা ডা.মোঃ লুৎফুল আজিজ। অত্র উপজেলায় ১৯২ টি অস্থায়ী ও ১ টি স্থায়ী ক্যাম্পেইনের মাধ্যমে সকাল ৮. ০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত ৬ মাস বয়স থেকে শুরু করে ৫ বছরের কম বয়সী শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।বানারীপাড়া উপজেলায় মোট ১৮৬২৪ জন শিশুর জন্য এ ক্যাপসুলের আয়োজন করা হয়েছিল।ডা. লুৎফুল আজিজ সারাদিনব্যাপি এ কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না তা বিভিন্ন ক্যাম্পে ঘুরে ঘুরে দেখেন।তিনি জানান এ ক্যাপসুল শিশুদের চোখের শক্তি অটুট রাখতে ও রাতকানা রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এছাড়াও এটি শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে এবং ডায়রিয়া বা হামের মতো সংক্রামক রোগের শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.