আঃ হান্নান আল আজাদ, নান্দাইল প্রতিনিধি
“আজকে গড়ুন আগামীর দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঈগল ঢেউটিন রিটেইলার সম্মেলন–২০২৬। অনুষ্ঠানের আয়োজন করে ঈগল ব্র্যান্ডের পরিবেশক মেসার্স নাজির ট্রেডার্স।
কিশোরগঞ্জের ঘাইটালস্থ আলমগীর হোসেন সিটি’র সিটি কনভেনশন হলে আয়োজিত এ সম্মেলনে এলাকার বিপুল সংখ্যক রিটেইলার, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। ব্যবসার সম্প্রসারণ, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স নাজির ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ নাজির। সঞ্চালনা করেন ঈগল ব্র্যান্ডের ন্যাশনাল সেলস ম্যানেজার আঃ মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন, সিনিয়র ডিজিএম, ঈগল ব্র্যান্ড। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিমাংশু রঞ্জন, ডিভিশনাল ম্যানেজার এবং অনির হাসান, ব্র্যান্ড ম্যানেজার, ঈগল ব্র্যান্ড।
সভাপতির বক্তব্যে মোঃ নাজির বলেন, “ঈগল ব্র্যান্ড ঢেউটিনের রিটেইলাররাই আমাদের ব্যবসার মূল চালিকাশক্তি। আপনাদের আন্তরিক সহযোগিতা ও আস্থার মাধ্যমে আগামী দিনেও এ অঞ্চলে ঈগল ব্র্যান্ডের সুনাম ও বাজার সম্প্রসারণ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দীন বলেন, “টি কে গ্রুপ অব কোম্পানিজের অন্যতম জনপ্রিয় পণ্য হলো ঈগল ব্র্যান্ড ঢেউটিন। যারা আমাদের সঙ্গে ব্যবসা করছেন, তারা একটি বিশ্বস্ত ও মানসম্মত ব্র্যান্ডের অংশীদার। নান্দাইল, হোসেনপুর, করিমগঞ্জ, তারাইলসহ আশপাশের সকল রিটেইলার এবং পরিবেশক মেসার্স নাজির ট্রেডার্সকে কোম্পানির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”
বক্তারা ঈগল ব্র্যান্ডের গুণগত মান, গ্রাহক আস্থা এবং ব্যবসায়িক সম্ভাবনার কথা তুলে ধরে রিটেইলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.