-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল জেলা ব্রাহ্মণ সংসদের আয়োজনে টাঙ্গাইলের বড়কালীবাড়ির অফিস কক্ষে গীতা যজ্ঞ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) টাঙ্গাইল জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি এডভোকেট গোবিন্দ চন্দ্র ঘটকের সভাপতিত্বে, টাঙ্গাইল জেলা ব্রাহ্মণ সংসদের সদস্য সচিব উৎপল চক্রবর্তী ও টাঙ্গাইল জেলা ব্রাহ্মণ সংসদের সিনিয়র সাধারণ সম্পাদক রতন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় উক্ত সভায় গীতা যজ্ঞানুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, অতিথি আপ্যায়ন, আইন-শৃঙ্খলা রক্ষা, ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা এবং বিভিন্ন উপ-কমিটির দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে আগামী ৩ ভাদ্র/২১ আগষ্ট শুক্রবার টাঙ্গাইলের আদালত পাড়ার শ্রীশ্রী বড়কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
টাঙ্গাইল জেলা ব্রাহ্মণ সংসদের ৬১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি পরিচিতি :
১) সভাপতি : এডভোকেট গোবিন্দ চন্দ্র ঘটক ২) সিনিয়র সহ-সভাপতি: জ্যোতির্বিনোদ গোশ্বামী ৩) সিনিয়র সহ-সভাপতি: বীরেন্দ্র নাথ চক্রবর্তী ৪) সিনিয়র সহ-সভাপতি: গোপাল চক্রবর্তী ৫) সহ-সভাপতি: সুবোধ চক্রবর্তী ৬) সহ-সভাপতি: তাপস চক্রবর্তী ৭) সহ-সভাপতি: স্বপন চক্রবর্তী ৮) সহ-সভাপতি: সুনীল চক্রবর্তী ৯) সহ-সভাপতি : অলক কুমার চৌধুরী ১০) সহ-সভাপতি: আশুতোষ চক্রবর্তী লিটন ১১) সহ-সভাপতি: প্রাণকৃষ্ণ ভৌমিক ১২) সহ-সভাপতি: বিভূতি ভূষণ চক্রবর্তী ১৩) সাধারণ সম্পাদক : উৎপল কুমার চক্রবর্তী ১৪) সিনিয়র সাধারণ সম্পাদক : রতন কুমার চক্রবর্তী ১৫) সহ-সাধারণ সম্পাদক : সুজন চক্রবর্তী ১৬) সহ-সাধাণ সম্পাদক : অনুপ চক্রবর্তী ১৭) সহ-সাধারণ সম্পাদক : বিশ্বজিৎ চক্রবর্তী ১৮) জেলা সমন্বয়কারী : দীপক চক্রবর্তী বিপুল ১৯) সাংগঠনিক সম্পাদক : বিভূতী ভট্টাচার্য্য ২০) সহ-সাংগঠনিক সম্পাদক : প্রদীপ ব্যানার্জী নিরু ২১) প্রচার সম্পাদক : কৃষ্ণ চক্রবর্তী ২২) সহ-প্রচার সম্পাদক : অনাথ চক্রবর্তী ২৩) অর্থ সম্পাদক : পুলক চক্রবর্তী ২৪) সহ-অর্থ সম্পাদক : সুবীর ভৌমিক ২৫) অফিস সম্পাদক : বিনয় মুন্সি ২৬) সহ-অফিস সম্পাদক : সুব্রত চক্রবর্তী ২৭) আইন বিষয়ক সম্পাদক : এডভোকেট বংশী বিনোদ গোশ্বামী ২৮) সহ-আইন বিষয়ক সম্পাদক : এডভোকেট মনোজ ঘোষাল ২৯) গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক : রাখাল আচার্য ৩০) সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক : সঞ্জিত চক্রবর্তী ৩১) ধর্মীয়্ প্রতিষ্ঠান সংরক্ষন সম্পাদক : আশীষ কুমার ভাদুরী ৩২) সহ-ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষন সম্পাদক : মনমথ গোশ্বামী ৩৩) সাংস্কৃতিক সম্পাদক : উজ্জ্বল চক্রবর্তী ৩৪) সহ-সাংস্কৃতিক সম্পাদক : বাদল কুমার আচার্য সুলাল ৩৫) মহিলা বিষয়ক সম্পাদক : কাকলী মজুমদার ৩৬) সহ-মহিলা বিষয়ক সম্পাদক : সুস্মিতা ভট্টাচার্য্য ৩৭) সমাজ কল্যাণ সম্পাদক : বিনয় ঘোষাল ৩৮) সহ-সমাজ কল্যাণ সম্পাদক : প্রবল কৃষ্ণ রায় ৩৯) তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : পরিতোষ বিশ্বাস শিবলু ৪০) সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : গোপাল গোশ্বামী ৪১) শিক্ষা ও গবেষণা সম্পাদক : প্রভাষ চক্রবর্তী ৪২) সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক : দেবব্রত ভাদুরী ৪৩) পুরোহিত প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক : রঞ্জন কুমার ভৌমিক ৪৪) সহ-পুরোহিত প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক : মিহির ভট্টাচার্য্য ৪৫) চিকিৎসা বিষয়ক সম্পাদক : সুশীল ভট্টাচার্য্য ৪৬) সহ-চিকিৎসা বিষয়ক সম্পাদক : স্বপন ভট্টাচার্য্য ৪৭) কার্যনির্বাহী সদস্য : আশুতোষ ভট্টাচার্য্য ৪৮) কার্যনির্বাহী সদস্য: নিরঞ্জন ভৌমিক ৪৯) কার্যনির্বাহী সদস্য : শংকর চৌধুরী ৫০) কার্যনির্বাহী সদস্য : প্রমতোষ গোশ্বামী ৫১) কার্যনির্বাহী সদস্য : নারায়ণ চক্রবর্তী ৫২) কার্যনির্বাহী সদস্য : রবীন্দ্র চক্রবর্তী ৫৩) কার্যনির্বাহী সদস্য : পরিতোষ শর্মা ৫৪) কার্যনির্বাহী সদস্য: দীপক চক্রবর্তী ৫৫) কার্যনির্বাহী সদস্য : জ্যোতিষ ভট্টাচার্য্য ৫৬) কার্যনির্বাহী সদস্য : সুব্রত চক্রবর্তী ৫৭) কার্যনির্বাহী সদস্য : সাধন চক্রবর্তী ৫৮) কার্যনির্বাহী সদস্য : সমরেশ চৌধুরী ৫৯) কার্যনির্বাহী সদস্য : রতন চক্রবর্তী ৬০) কার্যনির্বাহী সদস্য : আশুতোষ সান্যাল ৬১) কার্যনির্বাহী সদস্য : চন্দন আচার্য্য।
টাঙ্গাইল জেলা ব্রাহ্মণ সংসদের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত সকলেই আসন্ন গীতা যজ্ঞানুষ্ঠানের সফল বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, নির্ধারিত তারিখে টাঙ্গাইলের বড়কালীবাড়িতে গীতা যজ্ঞানুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকাসহ সমগ্র বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও অতিথিদের অংশগ্রহণে এই অনুষ্ঠান ব্যাপক ও জাকজমকপূর্ণভাবে সুসম্পন্ন হবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন ।
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.