নিলিমা হাসান মোহনা, সকলে তাকে মোহনা নামেই চিনেন। মিস পিস ইন্টারন্যাশনাল ২০২৫ এর চ্যাম্পিয়ন নিলিমা হাসান মোহনার জন্মদিন আজ। তবে একদিনে এই সফলতা আসেনি তাঁর। এর পেছনে রয়েছে এক গল্প।
তার জন্মদিনে নানা স্মৃতি ও গল্প নিয়ে কথা বলেছেন রিপোর্টার মো: আবদুল করিম সোহাগ এর সাথে,
মোহনা বলেন, একজন মানুষের পরিচয় শুধু তার নাম বা অর্জনে সীমাবদ্ধ থাকে না, বরং সেই পরিচয়ের পেছনে লুকিয়ে থাকে দীর্ঘ এক সংগ্রামের গল্প।
আমি যখন মিস পিস ইন্টারন্যাশনাল ২০২৫ এর মুকুট মাথায় পরেছি, সেই গৌরবময় মুহূর্তের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল আমার পরিবারের। আমার পরিবার সবসময় আমাকে শিখিয়েছেন, “মানুষ কী বলল তাতে কান না দিয়ে নিজেকে কাজে ব্যস্ত রাখো। প্রতিযোগিতায় হার-জিত বড় কথা নয়, অংশগ্রহণ করাই মুখ্য।” পরিবারের এই অমোঘ বাণী আমাকে আত্মবিশ্বাসী করেছে, আমাকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজের দেশের প্রতিনিধিত্ব করার সাহস দিয়েছে।
প্রকৌশলী থেকে উদ্যোক্তা লক্ষ্য যখন জনসেবা
ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে আমি এখন নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছি। আমার স্বপ্ন শুধু নিজের ক্যারিয়ার নয়, বরং দেশের নারীদের জন্য কিছু করা। অসহায় মানুষদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার যে বোধ, তা আমি পরিবারের কাছ থেকেই পেয়েছি। আমি আমার মত শিখিয়েছি কীভাবে একজন মানুষের শক্তি হয়ে পাশে দাঁড়াতে হয়।
মোহনার জন্মদিন উপলক্ষে পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব এবং অসংখ্য গুণগ্রাহী তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সকলেই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখী জীবন এবং কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন।
মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া—
তিনি যেন নিলিমা হাসান মোহনাকে সুস্থতা, নেক হায়াত ও সম্মানিত জীবন দান করেন। তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপ হোক কল্যাণময়। তিনি যেন সমাজ, দেশ ও মানুষের জন্য আরও সুন্দর কাজ করতে পারেন এবং সত্য ও ন্যায়ের পথে থেকে নিজের কর্মজীবনকে আরও সমৃদ্ধ করতে পারেন।
শুভ জন্মদিন নিলিমা হাসান মোহনা!
আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দ, সফলতা, শান্তি ও আল্লাহর রহমতে পরিপূর্ণ হোক।
আপনার সুন্দর আগামীর জন্য রইলো আন্তরিক শুভকামনা ও ভালোবাসা।
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.