বাগেরহাট প্রতিনিধিঃ
"মাদক নয় মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই""ধর্ম-বর্ণ নির্বিশেষে, সন্ত্রাস রুখবো বংলাদেশে" এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকালে খানজাহান আলী মিশনের উদ্যোগে বারাকপুর বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ও বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান।
খানজাহান আলী মিশনের সভাপতি ফকির তারিকুল ইসলামের সভাপতিত্বে ও খানজাহান আলী মিশনের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.