শেখ মিরানুজ্জামান প্রতিনিধি:
বাগেরহাট বাংলাদেশের একটি সম্ভাবনাময় জেলা এই জেলাতে রয়েছে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবন'সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। আমাদের সম্মিলিত উদ্যোগে বাগেরহাটের উর্বর মাটিতে কৃষির বিপ্লব ঘটানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি আরও বলেন, বাগেরহাটের নারকেল গবেষণা কেন্দ্র ও চিংড়ি গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে। এতে করে বাগেরহাটের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে। তরুণ ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কৃষি খাতে বাগেরহাটের উৎপাদিত ধান ও পাট দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি। আগামীতে বাগেরহাটের কৃষিকে আরও সমৃদ্ধশালী করতে আমরা সম্মিলিতভাবে কাজ করছি।
বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোতাহার হোসেন এর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার নুরে জান্নাত রিমা এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, প্রবীণ সাংবাদিক মোল্লা আব্দুর রব'সহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আমরা বাগেরহাটের কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। উপকূলীয় অঞ্চলে চাষাবাদের জন্য লবণাক্ত সহিষ্ণু ধান উৎপাদনের জন্য গবেষণা করা হচ্ছে। বাগেরহাটে উৎপাদিত সবজি দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে রপ্তানি করা হচ্ছে।
শেখ মিরানুজ্জামান
বাগেরহাট
২১.০৬.২৬
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.